বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে দলটির কর্মী-সমর্থকরা।
জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশের আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন ‘জাতীয়তাবাদী ফোরাম’-এর যুক্তরাষ্ট্র শাখা। এতে সভাপতিত্ব করেন রাফেল তালুকদার, পরিচালনা করেন সরোয়ার খান বাবু।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম এ সবুর, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ও মনিরুল ইসলাম মনির।
তুহিনের মুক্তি এবং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘বাংলাদেশে সরকার বদল হলেও প্রশাসনে শেখ হাসিনার অনুগতরা এখনো সক্রিয়, যার ফলে এইসব অন্যায় হচ্ছে।’




